চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকা থেকে পুলিশ এক যুবকের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে।
শনিবার দুপুরে পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার হামিদ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের কুসুমপুরা এলাকায় একটি লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের প্রেরণ করেন।
পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার হামিদ জানিয়েছেন, উদ্ধারকৃত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। দুই পায়ের রগ কাটা। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited