image

টেকনাফে ইয়াবাসহ গ্রেপ্তার-১

image

টেকনাফে  ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

১৭ অক্টোবর ( শনিবার)  হোয়াইক্যংয়ের মহেশখালীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হচ্ছে মহেশখালীপাড়ার ওয়াস করিম এর ছেলে সরওয়ার কামাল (৩০)।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,  পশ্চিম পাড়া পুরাতন দফাদার এর বাড়ীর পাশে একদল মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছিল খবর পেয়ে র‍্যাব-১৫ অভিযান পরিচালনাকালে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সত্যতা নিশ্চিত করেছেন।