image

ঢাকার হাজারীবাগে বাসার ময়লার বালতিতে শিশুর লাশ !

image

রাজধানীর হাজারীবাগ থানার এনায়েতগঞ্জ লেনের একটি বাসার ময়লার বালতিতে এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে হাজারীবাগ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

জানা গেছে, ৫৩নং এনায়েতগঞ্জ লেনের বাড়িতে থাকা ময়লা ফেলার বালতিতে একটি লাশ দেখে পুলিশে খবর দেয়া হলে হাজারীবাগ থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে পাঠিয়েছে।

উদ্ধার হওয়া মেয়ে শিশুটির বয়স দুই বছর হবে।

বাড়িটির বাউন্ডারি ওয়াল নীচু হওয়ায় সহজেই দেয়াল টপকে প্রবেশ করা যায়।

হাজারীবাগ থানার পুলিশ পরিদর্শক সাজিদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এখনও শিশুটির পরিচয় জানা যায়নি, কাউকে আটকও করা হয়নি বলে তিনি জানান।