কক্সবাজার শহরে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে শহরের বিভিন্ন স্পটে এ অভিযান চলে।
এই সময় বারবার অনুরোধ, নির্দেশনা ও সতর্ক করার পরেও মাস্ক না পরায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ২৯ জনকে আটকের পর মামলা দায়ের করেন। ১৬টি মামলায় ২৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসক মো.কামাল হোসেন।
এছাড়াও মাস্ক ছাড়া রাস্তায় চলাচলকারী জনগণকে মাস্ক কিনতে বাধ্য করা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে। মাস্ক পড়ুন, নিজে সুস্থ থাকুন, অপরকে নিরাপদ রাখতেও অনুরোধ জানানো হয়।
Developed By Muktodhara Technology Limited