চট্টগ্রামের রাউজানে ছেলের মোটর সাইকেলে করে মেয়ের শ্বশুরালয়ে যাওয়ার পথে মোটর সাইকেল থেকে পড়ে খুরশিদা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দোস্ত মোহাম্মদ সড়ক (আমীরহাট-মুন্সিরঘাটা সড়কের) লাঠিছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ওই নারী রাউজান উপজেলা হলদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফয়েজু বাড়ির আলী আকবরের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মো. আলী জানান, খুরশিদা বেগম তার ছেলের মোটর সাইকেলযোগে মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে মোটর সাইকেল থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গহিরা জে.কে মেমোরিয়া হসপিটাল ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোস্ত স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, আমাদের এলাকায় ছেলের মোটর সাইকেল থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুনেছি প্রথমে জে.কে মেমোরিয়াল হসপিটাল পরে চমেকে নিয়ে গেলে বিকেলের দিকে ওই নারীর মৃত্যু হয়। তিনি দুই ছেলে এক মেয়ে সন্তানের জননী বলে জেনেছি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাল আল হারুন, এখনো পর্যন্ত এই ধরনের কোন সংবাদ পায়নি।
Developed By Muktodhara Technology Limited