image

বিটিভি চট্টগ্রামের বার্তা প্রযোজক ইমরুল আজমের মৃত্যুতে তথ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক

image

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বার্তা বিভাগের অতিথি প্রযোজক ইমরুল আজমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ, প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান ও সচিব কামরুন নাহার। 

সোমাবর (২৭ অক্টোবর) চট্টগ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে ৩৫ বছর বয়সী ইমরুলের মৃত্যুসংবাদে তথ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর ছিলেন তিনি।