image

পটিয়া বাইপাসে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

image

পটিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় মো. জাকেরিয়া (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া গ্রামের মো. ইসমাইলের পুত্র। আহত হয়েছেন একই এলাকার নুরুল আমিনের পুত্র মিজানুর রহমান (২৯)।

বুধবার বেলা ৪টার দিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হন।

পটিয়া ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজন ঘাতক চেয়ারকোচটি আটক করে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এদিকে আগের দিন মঙ্গলবার রাত ১১টার দিকে পটিয়া বাইপাসে বিআরটিসি বাস উল্টো পথে চালাতে গিয়ে আরেকটি মাইক্রোবাইসের সঙ্গে মুখোমূখি সংঘর্ষে অন্তত ৪ জন আহত হন।

পটিয়া ট্রাফিকের এসআই মো.মনিরুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজনসহ চেয়ারকোচটি আটক করা হয়েছে।

এব্যাপারে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবেন।