চট্টগ্রাম নগরীর এনায়েতবাজারস্থ গোয়ালপাড়া থেকে কৌশিক চৌধুরী (১১) নামে এক বাকপ্রতিবন্ধী শিশু হারিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে নিজ বাসা থেকে সবার অগোচরে সে বাইরে গিয়ে আর ফিরে আসেনি।
নিখোঁজ শিশু কৌশিক ঐ এলাকার দিলীপ চৌধুরী। ছেলেটির বয়স ১১ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে সে বাসার বাইরে যায়। তাকে বাসায় না দেখে পরিবারের অন্যরা খোঁজাখুজি করে কোথাও না পেয়ে উৎকন্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন। হারিয়ে যাওয়া শিশুটি বাকপ্রতিবন্ধী। সে কথা বলতে পারেনা। বের হওয়ার সময় তার পরনে সাদা গেঞ্জি এবং জিন্সের হাফ প্যান্ট পরিহিত ছিল।
বাকপ্রতিবন্ধী শিশুটির খোঁজ না পেয়ে তার বাবা দিলীপ থানায় যোগাযোগ করলে ছেলেটির ছবি ও নাম ঠিকানা লিখে নিয়ে ২৪ঘন্টা পর জিডি করতে বলা হয়।
এদিকে ছেলেটির পিতা দিলীপ বলেন, ছেলেটি কথা বলতে পারেনা। সে কখনো এতক্ষণ বাড়ীর বাইরে থাকেনা। শহরের তেমন কোথাও কিছু চিনেও না। সেজন্যই বেশী ভয় হচ্ছে।
Developed By Muktodhara Technology Limited