চন্দনাইশ উপজেলার দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ১৪ লিটার চোলাই মদ ও বিক্রয়লব্ধ ৭হাজার টাকাসহ মোহাম্মদ হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত পৌণে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ জামিরজুরী বৈল্লা পুকুর পাড় পাহাড়ে চাঁন মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে থেকে তাকে আটক করে বলে জানা গেছে।
আটক মোহাম্মদ হোসেন দোহাজারী পৌরসভার জামিজুরী বৈল্লা পুকুর পাড় এলাকার মোঃ নুরুল আলম ওরফে গোল্লার ছেলে।
আটককৃত মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার।
Developed By Muktodhara Technology Limited