চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র সাবেক চেয়ারম্যান ও সাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য আবদুচ ছালাম এর মা মাবিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
এক শোকবার্তায় সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান, উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ এবংশিক্ষকবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, শুক্রবার (৩০ অক্টোবর) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
Developed By Muktodhara Technology Limited