image

মুক্তধারা টেকনোলজি লিমিটেড-এলি ইন্টারন্যাশনালের যৌথ চুক্তি স্বাক্ষর

image

চট্টগ্রামসহ সারা বাংলাদেশে চিকিৎসাখাতে আইটি সেবা প্রদানের লক্ষে চট্টগ্রামের স্বনামধন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান মুক্তধারা টেকনোলজি লিমিটেড এর সঙ্গে এলি ইন্টারন্যাশনালের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

মুক্তধারা টেকনোলজি লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দাস এবং এলি ইন্টারন্যাশনালের পরিচালক মৃনাল কান্তি দত্ত স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ।

উক্ত চুক্তির মাধ্যমে মুক্তধারা টেকনোলজি লিমিডেট চট্টগ্রামসহ সারা বাংলাদেশে ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার এবং মেডিকেল সফটওয়্যারসহ আইটি সেবা প্রদানে কাজ করবে। যে সেবায় অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে চট্টগ্রামসহ সারা বাংলাদেশ ফার্মেসিগুলোর কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে। ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্রত্যেকটি কার্যক্রম সফটওয়্যার মাধ্যমে সম্পন্ন করার সুযোগ থাকায় প্রত্যেকটি রোগী ঘরে বসে তাদের সকল ধরণের রিপোর্ট দেখতে পারবে এবং তার সাথে ঘরে বসে বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়াল দিতে পারবে। অন্যদিকে ডাক্তাররা প্রতিটি রোগীর বিগত বছরের সকল রেকর্ড দেখতে পারবে ,যার মাধ্যমে চট্টগ্রামসহ সারাদেশে চিকিৎসা খাত একধাপ এগিয়ে যাবে । 

উক্ত সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তধারার টেকনোলজিসের  রিসোর্স এবং ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ মিজানুর রহমান (মনি মিঠু) ও মোঃ রাজিবুল ইসলাম অন্তর প্রমুখ।