অপহরণের শিকার ও পরবর্তীতে মুক্ত হওয়া সাংবাদিক গোলাম সরওয়ার অজ্ঞাতদের আসামী করে নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে।
বুধবার (৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে তিনি এ মামলা দায়ের করেন।
মামলায় কাউকে সরাসরি আসামী করা না হলেও অজ্ঞাত ৬জনকে আসামী করা হয়েছে।
একটু স্বাভাবিক হওয়ার পর নেতাদের কাঁধে ভর দিয়ে তিনি প্রথমে প্রেস ক্লাবে আসেন। সেখানে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন, নানা প্রশ্নের উত্তর দেন।
মামলার বিষয়ে জানতে চাইলে তিনি, নিজের আর্থিক অস্বচ্ছলতা এবং নিরাপত্তার কথা ভেবে অনীহা প্রকাশ করেন। পরে সাংবাদিক নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তিনি মামলা করতে রাজী হন।
পুলিশ জানায় গোলাম সােরওয়ার মামলার আর্জিতে তাকে অপহরণের পর অজ্ঞাত দুবৃর্ত্তরা মোবাইলের ইমু নম্বরে তার স্ত্রী কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়েছিল। ইমো নাম্বার, বিকাশ নাম্বার ও হুমকিদাতার কল রেকর্ড এক সূত্র ধরে তদন্ত কাজ চলছে বলে জানায় পুলিশ।
মামলা দায়েরের পরপরই পুলিশ বাদী সারওয়ারকে নিয়ে তাকে যে স্থান থেকে অপহরণ করা হয়েছিল সে স্থান কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ার ও আলমাস সিনেমা এলাকা পরিদর্শনে যান।
এসময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক ম. শামসুল ইসলাম, রতন কান্তি দেবাশিষসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Developed By Muktodhara Technology Limited