image

চুয়েট ভিসিকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় শিক্ষক সমিতির সংবর্ধনা ও মতবিনিময়

image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়কে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় এবং দেশের পারলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধেয় অতিথি হিসেবে ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

শিক্ষক সমিতির সহ-সভাপতি শ্যামল আচার্যের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী।

শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক নাহিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত শিক্ষকগণ তাদের বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।