image

আমজাদ হোসেন চৌধুরীর রোগ মুক্তি কামনায় বন্ধন লিও ক্লাবের দোয়া মাহফিল

image

লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের পরিচালক লায়ন আমজাদ হোসেন চৌধুরী’র রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে লিও ক্লাব অব চিটাগাং বন্ধন।

শনিবার (৭ নভেম্বর) বাদে আছর নগরীর আগ্রাবাদ হাজীপাড়াস্থ ফয়যানে আউলিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বন্ধন লায়ন্স ক্লাবের ট্রেজারার লায়ন আবুল খায়ের, বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি মনির হোসেন বাপ্পি, সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, সেক্রেটারী ইমাম হোসেনসহ ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদ্রাসা ছাত্রদের নিয়ে দরূদ, মিলাদ, কিয়াম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফয়যানে আউলিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল আলিম।

উল্লেখ্য, বন্ধন লিও ক্লাবের সম্মানিত উপদেষ্টা লায়ন আমজাদ হোসেন চৌধুরী শুক্রবার রাতে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

লায়ন্স জেলা ৩১৫-বি৪ পরিচিত মুখ লায়ন আমজাদ হোসেন চৌধুরীর আশু আরোগ্য লাভে সকলের নিকট দোয়া চেয়েছেন বন্ধন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ।