image

বোয়ালখালীতে পরোয়ানাভুক্ত আসামী তৈয়ব গ্রেফতার

image

চট্টগ্রামের বোয়ালখালীতে ডাকাতিসহ একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আসামী তৈয়বকে গ্রেফতার করেছে বোয়ালখালী  পুলিশ ।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব চরণদ্বীপ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে পূর্ব চরণদ্বীপের তফাজ্জল আহমদের ছেলে ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, তৈয়ব ডাকাতি, বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া ৩টি জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।