নাফনদে গুলিবিদ্ধ হয়ে আহত এক নৌকারোহী যুবক মোঃ ইসলামের মৃত্যু হয়েছে। সে টেকনাফ সদর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বরইতলী এলাকার গুরা মিয়ার ছেলে।
টেকনাফ স্থল বন্দর সংলগ্ন জালিয়ার দ্বীপের পাশে নাফনদের মিয়ানমার অংশের চোঁয়ারচরে ৭ নভেম্বর শনিবার ৩ যুবক নৌকা নিয়ে যায়। সেখানে বিকাল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ হয়ে আহত হয় মোঃ ইসলাম (৩৫)।
পরে তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ ও পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর (রবিরাব) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
আহত মোহাম্মদ ইসলামের ভাই কোরবান আলী জানান, আমার ভাইসহ ৩ জন জেলে নদীতে মাছ শিকারে গেলে সেখানে সন্ধ্যার সময় মাছ শিকার করে ফেরার সময় মিয়ানমার বিজিপির ছোড়া গুলিতে আমার ভাই গুলিবিদ্ধ হয়ে আহত হয়। উপকুলে ফিরে আসলে আমরা তাকে আহতাবস্থায় উদ্ধার করে রাত ৮টায় টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে, সেখানে ৮ নভেম্বর সকালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, ৭ নভেম্বর (শনিবার) বেলা সাড়ে ১২ টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন নাফনদীর মিয়ানমার সীমানার চোঁয়ারচর এলাকায় বরইতলী এলাকার বাসিন্দা মাষ্টার ছৈয়দুর রহমানের ছেলে আনোয়ারের মালিকানাধীন ডিংগি নৌকা নিয়ে নিহত মোহাম্মদ ইসলাম, আবু বক্কর, ও শফি উল্লাহ প্রকাশ শবুল্লা নাফনদীতে যান।
নদী থেকে অক্ষত ফিরে আসা তার সঙ্গী, আবু বক্কর জানান, নাফনদে নৌকা নিয়ে তাদের বিচরন দেখে মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি সদস্যরা জেলেদের লক্ষ্য করে গুলি বর্ষন করে। তাদের ছোঁড়া গুলিতে সাথে থাকা মোহাম্মদ ইসলাম(৩৫) এর পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।এরপর তার তাকে রক্তাক্ত ও মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাত ৮ টার দিকে টেকনাফ হাসপাতালে নিয়ে আসে।
শফি উল্লাহ প্রকাশ শবুল্লাহ জানান, নৌকা নিয়ে নাফনদের মিয়ানমার অংশের চোঁয়ারদ্বীপে থাকা কালে মিয়ানমার দিক থেকে আরো কয়েকটি নৌকা সেখানে ভিড়ে। এমন সময় হঠাৎ মিয়ানমার বিজিপি অতর্কিত ভাবে গুলিবর্ষন করে। সেখানে সাথে থাকা মোঃ ইসলাম গুলিবিদ্ধ হয়। পরে তাকে উপকুলে এনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান শবুল্লাহ।
এসময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা আশংকা হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর (রবিরাব) সকাল ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত মোঃ ইসলাম ৫ সন্তানের জনক। সে মাঝে মধ্যে টমটম চালালেও আবার অনেক সময় নৌকা নিয়ে নাফনদীতে বিচরন করতো।
Developed By Muktodhara Technology Limited