image

চসিক’র অভিযানে ৭একর জায়গা দখলমুক্ত

image

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন মাদারবাড়ি এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন পোর্ট সিটি হাউজিংয়ে রবিবার  (৮ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চসিক।

এসময় কর্পোরেশনের মালিকানাধীন ৭ একর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়।

কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের পর ওই জায়গা কর্পোরেশনের ভুসম্পত্তি শাখাকে বুঝিয়ে দেওয়া হয়।  

অভিযানকালে কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সদরঘাট থানা পুলিশ, ও ৩০ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।