image

টেকনাফে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

image

টেকনাফে বেপরোয়া মিনি টমটম কেড়ে নিল স্কুল ছাত্রীর প্রাণ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯ টার দিকে খারাংখালী গোদার পাড় এলাকায় হ্নীলাগামী একটি মিনি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে ওল্টে গেলে গাড়ীর আরোহী কাঞ্জর পাড়া প্রাইমারী স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী জেসমিন আকতার গুরুতর আহত হয়। গুরুতর আহতাবস্থায় উক্ত ছাত্রীকে উদ্ধার করে পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্কুল ছাত্রী জেসমিন (১১) কাঞ্জর পাড়ার মোঃ শাহ আলমের মেয়ে। নিহত স্কুল ছাত্রী তার ফুফুর সাথে টমটম গাড়ীতে করে হ্নীলা যাচ্ছিল বলে জানা যায়। 

স্থানীয় মেম্বার আব্দুল গাফ্ফার জানান, এই ঘটনায় আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ দাফন করা হয়েছে। 

এবিষয়ে যোগাযোগ করা হলে  নয়াপাড়া হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর রাকিবুল ইসলাম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনী প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান।