image

লোহাগাড়ায় ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার-১

image

লোহাগাড়ায় ৫ হাজার ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

২০ নভেম্বর (শুক্রবার) রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ বিল্লাল হোসেন (৪৫) কুমিল্লা জেলার হোমনা থানার মনিপুর মুক্তার বাড়ী (ঘারমুড়া) পথের কান্দি এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার পুত্র।

থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং  ২১ নভেম্বর সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।