image

হাটহাজারীতে পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

image

হাটহাজারী পৌরসভার ফকির মসজিদের উত্তর পাশে প্রবাসী বদরুল আলমের বাড়ীর পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত(৩৮) যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

২২ নভেম্বর রবিবার সকাল ৯ টায় লাশটি উদ্ধার করা হয়।

থানা সুত্রে জানা যায়, পৌরসভার ফকির মসজিদের উত্তর পাশে প্রবাসী বদরুল আলমের বাড়ীর পরিত্যক্ত পুকুরে   লাশ অর্ধ গলিত লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কার্যক্রম চালায়। তখন উৎসুক জনতা লাশটি দেখতে ভিড় জমান। তবে উদ্ধারকৃত যুবকের শরীরে টাউজার, টি-শার্ট পরিহিত অবস্থায় পাওয়া যায়। অর্ধগলিত হওয়ায়, শরীরের কোন স্থানে আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছেনা।

হাটহাজারী মডেল থানার পুলিশ ওসি মো: রফিকুল ইসলাম বলেন, লাশটির শরীরের বিভিন্ন অংশ পচন ধরার কারণে লাশটির কোথাও কোন চিহ্ন আছে কিনা বুঝা যাচ্ছেনা। উদ্ধারকৃত যুবকের লাশটির পরিচয় পাওয়া যায়নি। পরিত্যক্ত পুকুর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে চমেক হাসপাতালে প্রেরণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।