image

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

image

মিরসরাইয়ে আহম্মদ আওসাফ আরাফ নামের দেড় বছর বয়সের এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকালে বাড়ির উঠনে খেলাধূলা করার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়।

আরাফ উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদ হোসেনের একমাত্র পুত্র।

স্বজন ও প্রতিবেশীরা জানান, সকাল ৮ টার দিকে আরাফ বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে উঠানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। পরে বাড়ির পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।