image

তরুণ লেখক ও সাংবাদিক মাহবুব এ রহমানের জন্মদিনে সিটিজি সংবাদ’র শুভেচ্ছা

image

সমকালীন তরুণ লেখকদের মধ্যে মেধাবী ও জনপ্রিয় এক নাম মাহবুব এ রহমান। লেখালেখির পাশাপাশি বিশ্ববিদ্যালয় অঙ্গনে করছেন সাংবাদিকতাও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব এ রহমানের লেখালেখির হাতেখড়ি ছোটোবেলায়। দেশের বিভিন্ন পত্রিকা ও লিটলম্যাগে রয়েছে তার সরব উপস্থিতি। তিনি মূলত শিশুদের জন্য লিখতে পছন্দ করেন। ইতোমধ্যে তার দুটি শিশুতোষ বই প্রকাশিত হয়েছে। বই দুটি যথাক্রমে ছড়াগ্রন্থ 'ফুল পাখিদের মেলা' এবং গল্পের বই 'মুমু ও তার ফুলপরি বন্ধুরা'। 

ইংরেজী জাতীয় দৈনিক 'বাংলাদেশ পোস্ট' এবং 'সিটিজি সাংবাদ'র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পাশাপাশি ফিচার লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। 

আজ বুধবার (২৫ নভেম্বর) এই তরুণ সাংবাদিক ও লেখকের জন্মদিন। এই দিনে মাহবুব এ রহমান সিলেটের কানাইঘাট উপজেলায় জন্মগ্রহণ করেন।
জন্মদিনে আমাদের অনেক শুভেচ্ছা। তার আগামী উজ্জ্বল হোক। 

সৃষ্টিশীল ও মেধাবী তরুণ লেখক মাহবুব এ রহমানের অনন্য প্রতিভায় মুগ্ধ এবং নিজেকে তার একজন ভক্ত দাবী করে সিটিজি সংবাদ ডট কম সম্পাদক আবু তাহের বলেন, ছোট ভাইটির সাথে কাজ করছি অনেকদিন হলো। তার লেখালেখি, সাংবাদিকতা, উপস্থাপনা, নানাবিধ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড সত্যিই অন্যদের জন্য অনুকরণীয়।

জন্মদিনে মাহবুব এ রহমানের সার্বিক সুস্থতা কামনা করে সিটিজি সংবাদ সম্পাদক বলেন, বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি তথা গণমাধ্যমকে অনেক কিছুই দেয়ার বাকী আছে প্রিয় ভাইটির। মহান সৃষ্টিকর্তার নিকট তার সুস্থতাই কামনা করি প্রতিনিয়ত।

এদিকে মাহবুব এ রহমান’র জন্মদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।