image

লোহাগাড়ায় ব্রিক ফিল্ড থেকে কাঠ জব্দ

image

লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের এম.বি.এম ইটভাটায় অভিযান চালিয়ে ৩শ ঘনফুট অবৈধ জ্বালানী কাঠ জব্দ করেছে বনবিভাগ।

বুধবার ইউনিয়নের নোয়ারবিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। 

পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এম.বি.এম নামক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইটভাটায় পোড়ানোর জন্য অবৈধভাবে মজুদ করার ৩শ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বন মামলা নং ১৪/পদু অব ২০২০-২১ রুজু করা হয়েছে বলে তিনি জানান ৷