লোহাগাড়ায় সড়কের গতিরোধকে রিকশা উল্টে চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
রিকশাচালকের নাম মোহাম্মদ জকরিয়া আলম (৩২)। তিনি বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের গুরু বইন্যাপাড়া এলাকার সরওয়ার গাজীর পুত্র।
বুধবার উপজেলার পুটিবিলার নতুন বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। রিকশাটিতে পানের ভারী টুকরি ছিল। রিকশা উল্টে যাওয়ায় চালক ওই টুকরির নিচে চাপা পড়ে নিহত হন।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার জকরিয়া আলম লামার কেয়াজুপাড়া থেকে ব্যাটারিচালিত রিকশায় পানের টুকরি নিয়ে পুটিবিলা হয়ে আমিরাবাদে যাচ্ছিলেন। পুটিবিলার নতুনবাজার এলাকায় পৌঁছালে সড়কের গতিরোধকে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি উল্টে যায়। এতে পানের ভারী টুকরির নিচে পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসাইন মাহমুদ বলেন,স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নিহত রিকশাচালক জকরিয়া আলমের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited