সাতকানিয়ার পশ্চিম বাজালিয়া মীরপাড়া ও সংলগ্ন মরিচ্যা বিল এলাকায় বন্যহাতির আক্রমণে ১জন নিহত ও ২জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এসময় ১০ থেকে ১৫ টি হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ে এবং এলোপাতাড়ি আক্রমণ শুরু করে। এতে নেসার আহমদ নামে ধর্মপুর নিবাসী টমটমচালক ঘটনাস্হলে মারা যান। আহত হয় আরো দুই জন।
উল্লেখ্য বাজালিয়ার উক্ত স্হানটিতে আগেও বন্যহাতির পালের দেখা মিলতো বিভিন্ন সময়ে। সড়ক বিভাগ কেরানিহাট - বান্দরবান সড়কের ওই অংশে রাস্তার পাশে একটি সতর্ক বার্তাও টানিয়েছে দীর্ঘদিন আগে।
যত্রতত্র বনাঞ্চল ধংস এবং হাতির প্রাকৃতিক খোরাকের অভাবের কারণে প্রায়শই লোকালয়ে হাতির আক্রমণের ঘটনা ঘটছে সাতকানিয়ার বিভিন্ন পাহাড়ের পাদদেশে।
স্হানীয় প্রশাসন এবং বনবিভাগের তড়িৎ হস্তক্ষেপ আশা করছে এলাকাবাসী।
Developed By Muktodhara Technology Limited