চট্টগ্রামের খুলশী এলাকায় নিউ ঝাউতলা রেলওয়ে কোয়ার্টার ৪ নং বিল্ডিংয়ের ২য় তলায় ১৪ বছরের কিশোরী গলায় ফাঁস লাগানো লাাশ উদ্ধার করেছ। পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ঘরের দরজা বন্ধ করে সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাকা ডাকি শুরু করে। কোন সাড়া না পাওয়ায় দরজা খুলে গলায় ওরনা জড়ানো অবস্থায় মেয়েটিকে দেখতে পেয়ে থানায় খবর দেয়।
শুক্র বার সকালে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।মেয়েটির নাম সানজিদা আক্তার মিশু। সে খুলশী ওয়ারলেস কলোনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার পিতা মাহফুজ একজন রং মিস্ত্রি।
মেয়েটির মা তাসলিমা আক্তার জানান বৃহস্পতিবার রাত ১০ টার দিকে দুই বোনের মধ্যে মোবাইল নিয়ে ঝগড়া হওয়ার কারণে মেয়েটিকে তার পিতা বকা দেয়। এর পর থেকে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয়।
Developed By Muktodhara Technology Limited