image

আনোয়ারায় ২ পলাতক সহোদর আসামী গ্রেপ্তার

image

আনোয়ারায় ২ পলাতক সহোদর আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের মধ্যম বারখাইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ২ সহোদর হল মধ্যম বারখাইন এলাকার অলি আহমদের পুত্র আবুল মনসুর(৩৬) ও আশরাফ আলী (৪৫)।

আানোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা জারি করলেও তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। গত সোমবার রাতে তাদের গ্রেপ্তার করে  মঙ্গল বার(১৫ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।