image

পাহাড়তলীতে বিএনপি কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলালের দোয়া মাহফিল

image

চট্টগ্রাম সিটির ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের মৃত্যুবরণকারী নেতাকর্মীদের মাগফেরাত কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপি'র যুগ্ম সম্পাদক ও ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর আলম দুলালের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বাদে জুমা ডিজেল কলোনী জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মৃত্যুবরণকারী বিএনপির নেতাকর্মীদের বিদেহী আত্বার মাগফেরাত কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জামে মসজিদের খতিব এবিএম আমিনুর রশিদ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল, খুলশী থানা বিএনপি নেতা মোঃ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, ফয়জুর রহমান ফজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইসলাম চৌধুরী মাসুম, যুগ্ম সম্পাদক গোলাম সারওয়ার, হালিম উদ্দিন গুড্ডু, নগর যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক গোলজার হোসেন মিন্টু, সাবেক ছাত্রনেতা জহুরুল ইসলাম জীবন, খুলশী থানা যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিল্টন, মোঃ দেলোয়ার হোসেন, ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ জসিম, আব্দুর রহমান, নগর ছাত্রদলের যুগ্ন-সম্পাদক শামসুদ্দিন সামসু, মোঃ আরিফ, যুবদল নেতা মোহাম্মদ শহীদ, আব্দুর রহমান, মোহাম্মদ জাভেদ, মোঃ লিটন, মোঃ কাওছার বাবু, মোঃ সুজন, মোহাম্মদ মাইনুদ্দিন খান, মোঃ আশিক, মোঃ রবিউল, মোহাম্মদ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম, জজ মিয়া, মোঃ হোসেন, অমর, মোঃ সুমন, ছাত্রদল নেতা রকি হসেন।