image

রাস্তার উপর বিদ্যূতের খুঁটি; ঝুঁকি নিয়ে চলাচল

image

লোহাগাড়ায় রাস্তার মাঝখানে পল্লী বিদ্যূতের খুঁটি। তার পাশ দিয়েই চলছে প্রতিনিয়ত মিনি ট্রাক, সিএনজি চালিত অটোরিক্সা, ব্যাটারি রিক্সা ও বাইক। উপজেলার পুটিবিলার ৩নং ওয়ার্ডের এম চর হাট ডিসি সড়ক হতে মৌলানা পাড়া সড়কে তালয়দ্দার পুকুরের পূর্ব পাড়ে এই ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিটির অবস্থান। মৌলভী পাড়া, মাস্টার পাড়া, তাঁতীপাড়া, সাতগড়, ব্রাহ্মণপাড়া, পানত্রিশা ও নতুনপাড়া সহ বিভিন্ন এলাকার স্কুল মাদ্রাসার ছেলে মেয়ে ছাড়াও এরাস্তা দিয়ে নিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাফেরা করে। রাস্তার উপর বিদ্যূতের খুঁটি থাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে। যেকোন মূহুর্তে ঘটতে পারে মারাতœক দূর্ঘটনা। কিন্তু স্থানীয়দের অভিযোগ করেছেন খুঁটিটি সরানোর ব্যাপারে কর্তৃপক্ষ নীরব।

এব্যাপারে স্থানীয় আ.স.ম দিদারুল ইসলাম জানান, বিদ্যূতে খুঁটিটি সরানো খুবই জরুরি। অন্যথায় যেকোন মুহুর্তে ঘটে যেতে পারে মারাতœক দূর্ঘটনা। 

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, লোহাগাড়া পল্লী বিদ্যূৎ কর্তৃপক্ষকে এব্যাপারে অবহিত করেছি। খরচপাতি দিলে তারা খুঁটিটি সরিয়ে দেবেন বলে তিনি জানান।

চট্টগ্রাম পল্লী বিদ্যূৎ সমিতি-১ লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম সরওয়ার জাহান সময়ের আলোকে জানান, স্থানীয়রা লিখিত আবেদন করলে খুঁটিটি সরানোর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।