আনোয়ারায় পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন অপরাধে ২জন সিএনজি অটোরিক্সা চুরির অপরাধে ১ এবং ২জন পলাতক আসামীসহ মোট ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২০ ডিসেম্বর) ও সোমবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ। সোমবার গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আনোয়ারা থানা সূত্রে জানাযায়,পুলিশের বিশেষ অভিযানে রবিবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরুল ছাত্তার হাট এলাকা থেকে স্থানীয় ফারুক আহমদের পুত্র মেমা. রনি(৩০),জুঁইদন্ডী ইউনিয়নের জুঁইদন্ডী গ্রামের মনির আহমদের পুত্র মোহাম্মদ কামাল (৩৫) কে গ্রেপ্তার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতের ওয়ান্টেভুক্ত পলাতক আসামী। উপজেলার কালাবিবির দিঘি এলাকায় অন্য অভিযানে চোরাইকৃত সিএনজি অটোরিক্সার একটি ইঞ্জিনসহ মো. বেলাল (২৮) নামের এক সিএনজি চোরকে গ্রেপ্তার করা হয়েছে। বেলাল বরুমচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবুল কালামের পুত্র। থানা সূত্রে আরো জানাযায়, সোমবার ভোররাতে বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী বারশত ইউনিয়নের চিরা বটতলী মিন্নত আলী দোভাষীর বাড়ি মৃত এরফানুল হক পুত্র মোঃ আব্দুল মান্নান (৪৫) বটতলী ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকা থেকে মোঃ কাউছার(৩৫)ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। কাইছার চাতরী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্দুল শুক্কুরের পুত্র।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতনসহ আদালতের ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামীকে গ্রেপ্তার কার হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited