চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা করেছে ১২নং সরাই পাড়া ওয়ার্ড বিএনপি।
সোমবার (২১ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় করোনা সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়।
১২নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চসিক নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, অগণতান্ত্রিক অবৈধ সরকারের বিরুদ্ধে নির্বাচন একটি আন্দোলন। ব্যালেটের মাধ্যমে তাদেরকে অনাস্থা জানাতে হবে। তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বসে থেকে দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে। গুম, খুন, দখল, পাচার আর দুর্নীতির কবল থেকে দেশকে বাঁচাতেই বেগম জিয়ার নেতৃত্বে চলছে গণতন্ত্র পনরুদ্ধারের আন্দোলন।
তিনি সবাইকে এ আন্দোলনে সক্রিয় হওয়ার আহবান জানান।
উক্ত মতবিনিময় সভায় মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল সহ থানা ও স্থানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Developed By Muktodhara Technology Limited