কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বালি উত্তোলনকালে ৪টি ড্রেজার মেশিন জব্দ ও ল ১আসামীকে হাতেনাতে আটক করেছে বনবিভাগ ও উপজেলা প্রশাসন।
বনবিভাগ সুত্র জানায়,২১ ডিসেম্বর সোমবার বিকালে বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবিরের নির্দেশনায় এসিএফ মোঃ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খানের নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ও অন্যান্য বিট কর্মকর্তাসহ থাইংখালী বনবিট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
এসময় বালু উত্তোলনে জড়িত এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। ধৃত আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
এঘটনায় একটি নিয়মিত বন মামলা রজু করা হয়েছে,রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সত্যতা নিশ্চিত করেন।
Developed By Muktodhara Technology Limited