image

সড়ক নয় যেন ট্রাক স্ট্যান্ড, সরাতে চসিকের অভিযান

image

চট্টগ্রাম নগরীর সদরঘাট রোড, মাদারবাড়ী ডিটি রোড, পাহাড়তলী ডিটি রোড, পোর্ট কানেক্টিং রোডসহ অনেকগুলো সড়কই দেখা যায়না ট্রাক-কাভার্ডভ্যান পার্কিং এর কারণে। এসব সড়ক দেখলে মনে হয় গাড়ির স্ট্যান্ড কিংবা গ্যারেজ।ফলে প্রতিনিয়ত নগরজুড়ে সৃষ্টি হয় অসহনীয় যানজট।

যানজট ও দখলমুক্ত সড়ক নিশ্চিতে চট্টগ্রাম নগরীর পোর্ট কানেক্টিং সড়কে অবৈধভাবে রাখা ট্রাক, কাভার্ডভ্যান ও লরি সরিয়ে যানজটমুক্ত সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় ২০জনের বিরুদ্ধে মামলা এবং ৬১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।