image

চন্দনাইশে ৫শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

image

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ৫শ পিস ইয়াবাসহ আব্দুল হামিদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক আব্দুল হামিদ উপজেলার দোহাজারী পৌরসভার গুচ্ছগ্রাম এলাকার আব্দুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে নয়টায় দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি পরিদর্শক মোঃ আব্দুল হালিম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ দোহাজারী পৌরসভাস্থ কিল্লা পাড়া টু গুচ্ছ গ্রাম সড়কে জসিম ম্যানসনের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।এসময় তার দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামির বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি পরিদর্শক মোঃ আব্দুল হালিম।