লোহাগাড়ায় ২ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে পরিচালিত এক অভিযানের সময় তাদের কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি জাকের হোসাইন মাহমুদ।
আটককৃতরা হল কক্সবাজার জেলার উখিয়া কুতুবপালং এলাকার হাবিবুর রহমানের পুত্র জুবাইর (২২) ও রাঙ্গামাটি লংগদু এলাকার মৃত রেজাউল করিমের পুত্র ইব্রাহীম (২৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ আটক করে।
Developed By Muktodhara Technology Limited