image

চট্টগ্রাম আলকরণের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের মৃত্যু

image

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের ৪বারের নির্বাচিত কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা তারেক সোলেমান সেলিম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৮ জানুয়ারি) বিকাল ২টায় ঢাকার ডেলটা হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে শোক জ্ঞাপন করেছেন।

এ স্ট্যাটাসে আ জ ম নাছির লিখেন, “৯০/৯৬ আর ২০০১ হতে ২০০৮ এর আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথের অকুতোভয় সৈনিক,৩১নং আলকরণ ওয়ার্ডের ৪বারের সফল কাউন্সিলর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা তারেক সোলেমান সেলিম দীর্ঘ দিন দুরারোগ্য ক্যান্সারের সাথে পরাজিত হয়ে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। তার এই মৃত্যুতে আমরা হারিয়েছি একজন প্রকৃত মুজিব প্রেমী।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।মহান আল্লাহ পাক সেলিম কে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।“