image

সিএমপির পাঁচ থানার ওসি রদবদল

image

চসিক নির্বাচনের মাত্র ৮দিন আগে চট্টগ্রাম মেট্টোপলিটিন পুলিশ (সিএমপি) আওতাধীন ৫ থানার ওসির রদবদল হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক আদেশে এ রদবদলের কথা জানানো হয়।

আদেশে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনকে ডবলমুরিং থানায়, বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিনকে কোতোয়ালী থানায়, চকবাজার থানার ওসি রুহুল আমিনকে বাকলিয়া থানায়, চান্দগাঁও থানার ওসি আতাউর রহমানকে চকবাজার থানায়, গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানায় এবং ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্যারের এক আদেশে এই পাঁচ থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। এটি নিয়মিত রদবদলের অংশ।ব্যাতিক্রম কিছু নয়।