চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে স্টাফ অ্যাসোসিয়েশন।
৮ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পূর্ব গ্যালারিতে উক্ত সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আমিন মোহাম্মদ মুসা. সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইউছুপ এবং স্টাফ অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিয়তোষ চক্রবর্তী।
স্টাফ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল আল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান।
মতবিনিময় সভায় অফিসার্স অ্যাসোসিয়েশন ও স্টাফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাদের অভিন্ন দাবি-দাওয়া নিয়ে একসাথে কাজ করার বিষয়ে একাত্মতা পোষণ করেন।
Developed By Muktodhara Technology Limited