image

বন্ধন লায়ন্স ক্লাবের নিয়মিত সভা অনুষ্ঠিত

image

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন এর নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ফেব্রæয়ারী) সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন।

বন্ধন লায়ন্স ক্লাব সেক্রেটারী লায়ন আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব ট্রেজারার লায়ন আবুল খায়ের, সহ-সভাপতি লায়ন মোহাম্মদ সেলিম, লায়ন মোহাম্মদ নাছের, লায়ন আমিনুল হক, লায়ন তমাল চন্দ্র দে, লায়ন এডভোকেট রোকন উদ্দিন, লায়ন নাজিম উদ্দিন রাসেল, বন্ধন লিও ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, আবু ফয়সাল রানা, মনির হোসেন বাপ্পি প্রমূখ।

সভায় চলতি বছরের সম্পাদিত কার্যক্রমের উপর বিস্তারিত আলোকপাত করা হয়। সেবা বর্ষের বাকী সময়গুলোতে আরও বেশকিছু কার্যক্রম সম্পাদনের সিন্ধান্ত গৃহীত হয়েছে। চলতি মাসের শেষ দিকে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাওয়া লিও ইয়ূথ ক্যাম্পে লায়ন্স ও লিওদের অংশগ্রহণ এবং প্রস্তুতি বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে লায়ন মামুনুর রশিদ বলেন, সেবা জগতে আদর্শিক ও মানবিক মানুষের সম্মিলন ঘটিয়ে ক্লাবের কার্যক্রমের গতিশীলতা বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোয়ানটিটির চেয়ে কোয়ালিটির বিষয়টিকে প্রাধান্য দিয়ে বন্ধন লায়ন্স ক্লাবের যে অগ্রযাত্রা বহমান রয়েছে তা ভবিষ্যতে আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।