image

সাতকানিয়ায় সাংবাদিকের বাড়ীতে ডাকাতি

image

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া পশ্চিম গাটিয়া ডেঙ্গা এলাকায় এক সাংবাদিকের বাড়ীতে ডাকাতি হয়েছে।

মঙ্গলবার আনুমানিক রাত ১ টার দিকে সাংবাদিক আবু বক্কর মেহেদীর বাড়ীতে এ দূর্ধর্ষ ডাকাতি হয়েছে।গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ডাকাতরা।

আবু বক্কর মেহেদী জানান,  ১ লক্ষ ৬০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

সাতকানিয়া থানা পুলিশ প্রশাসন ঘটনাস্হল পরিদর্শন করছে। তবে এখনো কোন কিছুই উদ্ধার হয়নি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।