image

লোহাগাড়ায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

image

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে মোঃ আবদুল খালকে(৫৫) নামে এক কৃষক মৃত্যু হয়েছে।

রবিবার উপজেলার চুনতি ইউনয়িনে গহীন জঙ্গলে লাম্বা শিয়র এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কৃষক উপজেলার চুনতি আশকর আলী পাড়ার মৃত ওমর আলীর পুত্র। 

জানা গেছে, শনিবার রাতে কৃষক আবদুল খালেক উক্ত এলাকায় নিজ ধানক্ষেত পাহারা দিচ্ছিলেন। পরের দিন সকাল ১০টার দিকে বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলে তিনি প্রাণ হারায়।

এব্যাপারে চুনতি পুলশি ফাঁড়ির ইনর্চাজ রফিকুল ইসলাম জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে চুনতি পুলশি ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে পারিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।