চট্টগ্রামের রাউজানে নারীর ছদ্মবেশে বোরকা পড়ে গর্ভবতী সেজে সিএনজি চালিত অটোরিকশাযোগে মদ পাচারকালে এক পুরুষসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ মার্চ) বিকেল ৫ টায় রাউজান পৌরসভার জলিল নগর সিএমপি মসজিদ সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার মোগলটুলি গ্রামের ২৮নং ওয়ার্ডের প্রয়াত মো. শাহাজানের ছেলে সাগর (২০) ও সদরঘাট থানায় বসবাসরত নয়ন উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (১৯)।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বোরকা পরিহিত দুই-নারী পুরুষের শরীরে বাঁধা ৫২লিটার মদসহ আটক করা হয়েছে। দুইজনেই নারী ও গর্ভবতী বললেও একজনের কণ্ঠ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাসী চালিয়ে মদসহ তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন,তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
Developed By Muktodhara Technology Limited