image

বাঁশখালীতে ইয়াবাসহ মা-ছেলে আটক

image

তল্লাশী চৌকি বসিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার পুইঁছুড়ি ইউনিয়নের বাঁশখালী প্রধান সড়কের ফুটখালী ব্রীজ এলাকা থেকে বাঁশখালী থানা পুলিশের একটি টিম মা-ছেলেসহ দুইজনকে ২হাজার ৮শত পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করেছে।

আটককৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বড়ইতলী এলাকার জোহরা বেগম (৪৮), মুহাম্মদ রাসেল (২০)।

জানা যায় তারা দুজনই সম্পর্কে মা-ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রীজ থেকে গোপন সংবাদে অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে তাদেরকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সত্যতা নিশ্চিৎ করে বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সফিউল কবীর বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে পুইঁছুড়ি ফুটখালী ব্রীজের দক্ষিণে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক মহাসড়ক থেকে ২ হাজার ৮শত পিচ ইয়াবাসহ মা-ছেলে কে আটক করেছে থানা পুলিশের বিশেষ একটি টিম।'

তিনি আরো বলেন, 'আটককৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজকেই তাদেরকে আদালতে সোপার্দ করা হবে।'