চট্টগ্রামের চন্দনাইশে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পল্লী চিকিৎসক গুরুতর আহত হয়েছেন।
হস্পতিবার (১১ মার্চ) বিকাল ২টার সময় চন্দনাইশ উপজেলার বুলার তালুক মক্কা পেট্রলপাম্প সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত পল্লী চিকিৎসক হলেন কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের আলী আকবরের ছেলে আনম রুস্তম আলী।
আহত পল্লী চিকিৎসকের ছোট ভাই ইব্রাহিম জানান, বৃহস্পতিবার দুপুরে এস.আলম বাসযোগে চট্টগ্রাম যাচ্ছিলেন তারা। পথিমধ্যে চন্দনাইশ উপজেলার বুলারতালুক এলাকায় বাসটি যাত্রাবিরতি করলে ডাব কেনার জন্য রাস্তা পারাপারের সময় পেছন দিক থেকে আসা অপর একটি বাস পল্লী চিকিৎসক রুস্তম আলীকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত পল্লী চিকিৎসক মাথায় ও কাঁধে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানান তিনি।
Developed By Muktodhara Technology Limited