image

আনোয়ারায় ৬০কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

image

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ৬০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজারে উপজেলা মৎস্য অফিসার রাশিদুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন চৌধুরীর নির্দেশে জব্দকৃত এসব মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসার মোহাম্মদ এনামুল হক।

উপজেলা মৎস্য অফিসার রাশিদুল হক জানান, পিরানহা ও আফ্রিকান মাগুর চাষ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। এসব নিষিদ্ধ মাগুর মাছ বিক্রির অপরাধে মালঘর বাজার থেকে ৬০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করে তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।