image

হাটহাজারীতে মাদরাসা ছাত্রকে নির্যাতনকারী শিক্ষক অবশেষে কারাগারে

image

হাটহাজারী (চট্টগ্রাম )সংবাদদাতা: হাটহাজারী পৌরসভায় মাদরাসার শিশু ছাত্র নির্যাতনকারী হাফেজ মো: ইয়াহিয়া ইসলামকে আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার সেকেন্ড অফিসার মুকিব হাসান।

১১ মার্চ বৃহস্পতিবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।

আদালতে শুনানী শেষে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট জিহান সানজিদা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মাদরাসায় ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ১৪ মার্চের মধ্যে এ বিষয়ে আদালতকে জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিচারপতি নাজমুল আহাসানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।