image

উখিয়ায় র‍্যাবের অভিযানে অপহৃত যুবক উদ্ধার :আটক -২

image

কক্সবাজারের উখিয়ার পূর্ব ফারির বিল এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে আবু সাঈদ (২১) নামে এক যুবককে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অপহরণকারীকে আটক করেছে  র‌্যাব-১৫। আটককৃতদের উখিয়া থানায় সোর্পদ্দ করা হয়। উদ্ধার হওয়া যু্বক চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের শিলা পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে 

১১ মার্চ  বৃহস্পতিবার রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের  পুর্ব ফারির বিল এলাকায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব -১৫) এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলো উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল গ্রামের  ফরিদ আহমদের ছেলে শহিদুল ইসলাম (১৯) ও একই এলাকার ফরিদ আলমের স্ত্রী ছলেমা খাতুন (৪৪)

র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন গত ৭ মার্চ রবিবার বিকেলে মাইক্রোবাসযোগে অপহরণ করে জনৈক নুরুসহ ৫/৬ জন। এক পর্যায়ে পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় এবং টাকা দিতে ব্যর্থ হলে ওই যুবককে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা। অপহৃত পিতা আব্দুল খালেক র‍্যাব-১৫ বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।র‍্যাব অভিযোগ পাওয়া পর উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেন।বৃহস্পতিবার  রাতে অভিযান চালানো হলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজন কে আটক করা হয়। এসময় অপহৃত যুবককে উদ্ধার করা হয়।

এ ঘটনায় আবু সাঈদ বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত)গাজী সালা উদ্দীন বলেন এ ঘটনায়  থানায় একটি মামলা রুজু করা হয়েছে।