image

হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষে রাউজানের স্কুল ছাত্র নিহত

image

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশ-হেফাজত সংঘর্ষে রাউজানের এক স্কুল ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

নিহত স্কুল ছাত্রের নাম ওয়াহিদুল ইসলাম রুমান (১৭)। সে রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের বেরুলিয়া এলাকার সৈয়্যদুল হকের ছেলে। সে রাউজান সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। 

লেখাপড়ার পাশাপাশি সে হাটহাজারীতে একজন ট্রেইলার হিসেবে কর্মরত ছিল। ২ ভাই ৪ বোনের মধ্যে রুমান সবার ছোট।

নিহত রুমানের বড় বোন বলেন, আমার ভাই আন্দোলনকারীদের মিছিলে ছিল না। মিছিলের সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে
তার বুকে গুলি লাগে। 

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, আমরা এখনও জানতে পারিনি।