স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষে চট্টগ্রাম নগরীর কাট্টলীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বি এম এল পি গ্যাস কাট্টলী স্বাধীনতা ম্যারাথন।
"যার মূল প্রতিপাদ্য ছিলো স্বাস্থ্যবিধি মেনে চলি, মাদককে না বলি, গড়ি সম্প্রীতির কাট্টলী"
করোনাকালীন এই সময়ে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরী করা এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে এই ম্যারাথনটি আয়োজন করে কাট্টলী ইয়ুথ কাউন্সিল। ম্যারাথনে চট্টগ্রাম ও সারা বাংলাদেশের প্রায় ১০১ জন রানার অংশ গ্রহণ করে ।
ম্যারাথন শেষে স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র- ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা ডা. মাহফুজুর রহমান।
এছাড়া এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর উদ্দিন , বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শাহিদুল আলম বাদল, বিশিষ্ট সমাজ অনুরাগী মোঃ আবদুস সালাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ সাকী, আল-আমিন হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ও করোনা মেডিসিন ব্যাংকের প্রতিষ্ঠাতা লায়ন ডাঃ মেসবাহ উদ্দিন তুহিন, বিশিষ্ট লেখক শাহাদাত হোসেন শাহেদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ চৌধুরী, ডাঃ মেসবাহ উদ্দিন তুহীন ও ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্তকে সাথে নিয়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর উদ্দিন উদ্বোধনী ঘন্টা বাজিয়ে উক্ত ম্যারাথনের উদ্বোধন করেন। উক্ত আয়োজনে বিভিন্ন কর্মসূচীর তত্ত্বাবধান ও পরামর্শ প্রদান করেন জনাব আবদুল্লাহ আল মামুন ও সেচ্ছাসেবকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন জনাব জিসান রহমান।
ম্যারাথনের মতো একটি ব্যাতিক্রম আয়োজনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় অতিথিরা কাট্টলীর তরুণদের ভূয়সী প্রশংসা করেন।
উক্ত ম্যারাথনে প্রতিযোগিরা কর্ণেলহাট থেকে সিটিগেইট হয়ে পুরো কাট্টলীর প্রায় ৪ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় কর্ণেলহাটে শেষ হয় । এতে ১ম স্থান অধিকার করেন মোহাম্মদ সুজন।যথাক্রমে ২য় ও ৩য় স্থান অধিকার করেন মোহাম্মদ নয়ন ও আবদুল মোমিন। প্রতিযোগিদের সনদ ও ক্রেস্ট উপহার দেয়া হয়।
পুরো অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে ছিল বি এম এল পি গ্যাস, জার্সি স্পন্সর হিসেবে ছিলো হেলো ওয়ার্ল্ড কমিউনিকেশন, ড্রিংকিং পার্টনার মামিয়া, ফুড স্পন্সর বেলবক্স ও পিউরিয়া, ম্যানেজমেন্ট ও ডেকোরেশন স্পন্সর আর'বিস এগ্রো, মিরাজস হেয়ার ড্রেসার, ফোর ব্রাদারস ও পাবলিক টেলিকম, মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন চট্টগ্রামের স্বনামধন্য পত্রিকা দৈনিক আজাদী।
অনুষ্ঠান নিয়ন্ত্রণের জন্য কাজ করে করোনা মেডিসিন ব্যাংক ও কাট্টলী ইয়ুথ কাউন্সিল এর প্রায় ৬০ জন স্বেচ্ছাসেবক। সেইফটি ও হেলথ পার্টনার হিসেবে ছিল আল আমিন হাসপাতাল, করোনা মেডিসিন ব্যাংক ও অরগানাইজেশন ফর হেলদি সোসাইটি। পুরো অনুষ্ঠানকে ফ্রেমে বন্দি করে রাখার জন্য ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিলো রয়েল ইমেজ।
উল্লেখ্য সামাজিক কার্যক্রমে তরুণদের উদ্বুদ্ধকরন ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেদের দক্ষতা বিকাশের মাধ্যমেই এগিয়ে যাবে দেশ, এই প্রত্যয়ে কাজ করে যাচ্ছে কাট্টলী ইয়ুথ কাউন্সিল।
Developed By Muktodhara Technology Limited