কক্সবাজারের উখিয়ায় ছেলের দায়ের কোপে আনোয়ারা বেগম (৪৫) নামের এক মায়ের (সৎ মা) নিহত হয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা আমিনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হরিণমারা আমিনপাড়া গ্রামের হোসেন আহমদ দুটি বিয়ে করেছেন। কয়েকদিন ধরে দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে হোসেন আহমদের বড় স্ত্রীর ছেলে আলমগীর (২৫) তার সৎ মা আনোয়ারাকে মাথায় দা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শাহ জাহান। তিনি বলেন, ‘আমিনপাড়ার হোসেন আহমেদের ছোট স্ত্রী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সনজুর মোরশেদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
Developed By Muktodhara Technology Limited